রাজধানীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকদের মধ্যে বিএনপির ৭ এবং জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী রয়েছে।
এআর





