অবরোধের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর পুরান ঢাকায় মিছিল বের করে ছাত্রদল। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ছাত্রদল-কর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের কর্মী জানান, পুরান ঢাকার ধোলাইখালে জবি ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসারের নেতৃত্বে সকাল সোয়া ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। ঐ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা কয়েকটি বাস ভাঙচুর করে।

এ ব্যাপারে ওমর ফারুক কাওসার বলেন, ধোলাইলখাল থেকে মিছিল নিয়ে ধোলাইখাল নতুন রাস্তায় গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সূত্রাপুর থানা পুলিশ। এদিকে পুরান ঢাকার লোহারপুলে সকাল ১০টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এমকে