রাজধানীতে নির্মানাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ২৪৮ নম্বর পিলার হেলে পড়েছে। পিলারে টানা দেওয়া দড়ি ছুটে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফ্লাইওভারের নিরাপত্তার দায়িত্বে থাকা খোরশেদ আলম জানান, 'পিলারের সাথে টানা দেওয়া দড়ি ছুটে পিলার হেলে পড়েছে। এছাড়া পিলারের উপরের দিকের রড ভারি থাকায় এমন ঘটনা ঘটতে পারে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।'
পিলারটির কাজে নিযুক্ত শ্রমিক মো.ইব্রাহিম জানান, 'কাজ করার এক পর্যায়ে টানা ছুটে যায়। এমন অবস্থা দেখে সবাই নিচে নেমে গেলে পিলারটি হেলে পড়ে।'
পথচারী কিংবা কর্মচারিদের কারও ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'পথচারীদের কারো ক্ষতি হয়নি। কারণ পিলারে বেড়া দেওয়া রড নিচে পড়েছে, ছিটকে যায়নি। একজন শ্রমিক ভিতরে আটকে গেলেও কোনো ক্ষতি হয়নি।'
[b]ঢাকা, কেএইচ, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]
জাতীয়
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পিলার হেলে পড়েছে
রাজধানীতে নির্মানাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ২৪৮ নম্বর পিলার হেলে পড়েছে। পিলারে টানা দেওয়া দড়ি ছুটে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি





