সাগর পথে অবৈধভাবে ইন্দোনেশিয়া যাওয়ার পর দেশটির উপকূল থেকে উদ্ধার ১৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
আইওএম বাংলাদেশের মুখপাত্র অনিন্দ্য দত্ত জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ১২টা ১০ মিনিটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
জানা গেছে, সাগর থেকে উদ্ধারের পর তাদের ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরনার্থী শিবিরে রাখা হয়েছিল।
এরপর দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের নাগরিকত্ব যাচাইবাছাইয়ের পর দেশে ফেরত আনা হয়।
নিরাপত্তার কথা ভেবে সারারাত তাদের এয়ারপোর্টে রাখা হয়েছিল। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের পাচার হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পাচারের পর সাগরে ভাসমান অবস্থায় তাদের দুর্দশার বর্ণনা দেন। সকালে আইওএম’র অর্থায়নে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।
এআর





