রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরে হাসান শামীম (২০) নামে তিতুমীর কলেজের এক ছাত্র আত্মহত্যা করেছেন।
সোমবার দিনগত গভীর রাতে ওই এলাকার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদুপরের উত্তর মতলবে। তারা বর্তমানে রাজধানীর ২১৬, উত্তর ইব্রাহিমপুরে থাকেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ সরকার জানান, খবর পেয়ে রাত ১টার দিকে ওই বাসার পঞ্চম তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শামীমের লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেম ঘটিত কারণে শামীম আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঢাকা, জেইউ,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





