প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয়জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ওয়াটার সামিটে যাওয়ার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টে যাত্রা করে বিমান।

বাংলাদেশ বিমানের এই যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ দুটি কমিটি করে। পরে বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়।

মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই কমিটির অনুসন্ধান শেষ করে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে।

জারিফ