সিরাজগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা মঙ্গলবার বিকেলে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন (৫৫) সদর উপজেলার ফুলকোচা গ্রামের জেথার শেখের ছেলে।

জানা গেছে, পরকীয়া প্রেমের জের ধরে আসামিসহ আরো কয়েকজন একই গ্রামের সবুর শেখকে ২০১৩ সালের ২৫ জুলাই হত্যা করে। পরের দিন সকালে সদর উপজেলার ঘোড়াচড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চাজশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে আদালত মুকুলকে যাবজ্জীবন ও বাকি ৫ আসামিকে খালাস প্রদান করেন।

এআই