শিক্ষাই হোক সহিংসতা রোধের হাতিয়ার স্লোগানে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উপলক্ষে জমকালো অনুষ্ঠান।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে উন্নয়ন সংস্থা রুম টু রিড ও স্থানীয় উন্নয়ন সংস্থা শার্প যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. বিল্লাল হোসেন। শার্পের পরিচালক শওকত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসর (ইউএনও) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, রুম টু রিড বাংলাদেশের লিটারেসি ডিরেক্টর শাহ আলমসহ রুম টু রিড ও শার্পের উর্দ্ধর্তন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের চরাঞ্চল ও আদিবাসী অধ্যুষিত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫শ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সুবিধাবঞ্চিত চরাঞ্চল ও আদিবাসী অধ্যুষিত এলাকার মেয়েরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেস্ট পার্টটাইম এডুকেটর অ্যাওয়ার্ড ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া রুম টু রিডের মেয়ে শিক্ষা কার্যত্রমের অন্তর্গত ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ লেডিস ক্লাবের সভানেত্রী বেগম লিমা হোসেন, সাধারণ সম্পাদিক সুমি শারমিন, লেডিস ক্লাবের সদস্য অতিরিক্ত সরকারি কৌশলী (এ জি পি) এ্যাড. রিমা পারভিনসহ অন্যান্যরা।
জেআই





