লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ডাকবাংলো এলাকা থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ রায়পুর শহরে কাগজ কুড়াত। সকালে এলাকাবাসী ডাকবাংলো এলাকায় তার মৃতদেহ দেখে পুলিশে খরব দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





