সিলেট জেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মে) বিকেল ৩টার দিকে বিশ্বনাথ উপজেলা সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার সময় তাকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বাংলানিউজকে বলেন, ভাঙচুরের একটি অভিযোগে তাকে (কাইয়ূম) গ্রেফতার করা হয়েছে।
জেলা বিএনপি নেতা আবদুল আহাদ খান জামাল বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত রাখতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক ছড়াতে কাইয়ুমকে ধরা হয়েছে।
ওএফ





