নড়াইলে আজ বুধবার দেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে নড়াইল জেলা পরিষদ নির্বাচন।

নড়াইল প্রতিনিধির তথ্যে জানা যায়, নির্বাচন কে ঘিড়ে নড়াইল জেলা প্রশাসনের পাশাপাশি নড়াইল উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

নড়াইল থানার অফিসার ইনচার্জ জানান, নড়াইল জেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার লক্ষে নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে।

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনস্থরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য নড়াইল থানা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

নড়াইল থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি ভোটার ও প্রার্থীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ছাড়াও সাদা পোষাগে দায়িত্ব পালন করছে নড়াইল পুলিশ। গঠন করা হয়েছে একাধিক মোবাইল টিম। ভোটারদের কাছে শান্তিপূর্ণভাবে ভোট প্রার্থনা করছেন।

নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, ভোট নিরপেক্ষ হবে। এ ব্যাপারে পুলিশ তৎপর। কাউকে অন্যায়ভাবে কিছু করতে দেয়া হবে না।

অতীতের নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি জানান, বিগত দিনের নির্বাচনের মতো স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ সদা স্বচেষ্ট। কন্টলরুম থেকে সার্বক্ষণিক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষন করা হবে।

নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে তিনি সাংবাদিকদের জানান।

উজ্জ্বল রায়/এমবি