রাজধানীর বনানী ফ্লাইওভারের উপরে শুকনা মরিচবাহী একটি ট্রাক উল্টে যাওয়ায় একপাশে (উত্তরা থেকে ফার্মগেট) যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার ভোর পৌনে ৪টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে (গাজীপুর-ট ০২-০০৫৭) উল্টে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
মিতা এন্টারপাইজের মচিরগুলো নিয়ে ট্রাকটি সাতক্ষীরা থেকে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিল।
খবর পেয়ে পুলিশ এবং মিতা এন্টারপ্রাইজের প্রতিনিধিরা ঘটনাস্থলে এলে ট্রাকটি উদ্ধার কাজ চালাচ্ছে।
মিতা এন্টারপাইজের প্রতিনিধি আব্দুর রহমান জানান, ট্রাকে ২৪২ বস্তা মরিচ ছিল।
এদিকে, ফ্লাইওভারের একপাশে যান চলাচল বন্ধ থাকায় নিচ দিয়ে যান চলাচল করছে। এ কারণে ডিওএইচএস’র প্রবেশ মুখে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
ক্যান্টনম্যান্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ জানান, অল্প সময়ের মধ্যেই রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে যান চালাচল স্বাভাবিক করা হবে।
কেএইচ





