সিরাজগঞ্জ তাড়াশের নওগাঁ হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জিল্লুর রহমান খান জানান,বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওগাঁ হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই