চট্টগ্রামের হাটহাজারীতে অবরোধের পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা চালক সাবের আহম্মেদ টানা ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাবের আহম্মেদের মৃত্যু হয়। এ খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক মাসুদ আহমেদ।
তিনি জানান, পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা চালক সাবের আহম্মেদের শরীরের ৪৫ শতাংশ পোড়া ছিল। এ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন সাবের।
জানা যায়, গত ৪ মার্চ রাতে হাটাহাজারী থানার চারিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে মির্জাপুর ইউনিয়নের এনায়েতপুরের কালী বাড়ি যাওয়ার পথে চারিয়া মাদ্রাসা এলাকায় অবরোধ চলাকালে পেট্রোল বোমার শিকার হন সাবের।
এই সময় সাবেরের সঙ্গে অটোরিকশার যাত্রী রণজিত নাথও গুরুতর দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ মার্চ মারা যান রণজিত।
একে





