পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েক জনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পলিটেকনিক ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন নিপু ও ছাত্রলীগ নেতা মো. বেল্লাল হোসেনের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে উভয় গ্রুপের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় নিপু, বেল্লাল, জাবেদ, হালিমসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ থামাতে কলেজের শিক্ষকরা এগিয়ে আসলে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের লাঞ্ছিত করে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তারিকুল ইসলাম জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
এসএম





