আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের জব্দ করা সোনা ফেরত দিতে ৪৮ ঘণ্টার অল্টিমেটাম দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অল্টিমেটাম দেন সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান।

তিনি বলেন, ‘বেআইনিভাবে আপন জুয়েলার্সের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।’ এ সময় সোনা জব্দের প্রক্রিয়াক ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ উল্লেখ করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রধান মঈনুল খানকে প্রত্যাহারের দাবি জানান।

আল্টিমেটামের মধ্যে আপন জুয়েলার্সের সোনা ফেরত না দিলে কর্মসূচি ঘোষণা করে এনামুল হক। কর্মসূচির মধ্যে রয়েছে- স্বর্ণ নীতিমালা বাস্তবায়ন ও বিভিন্ন পেশার হুমকির প্রতিবাদে আগামী ১১ জুন থেকে দোকান বন্ধ রাখা, ১২ জুন অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া এবং ১৫ জুন সব সোনা ব্যবসায়ীদের নিয়ে মহাসমাবেশ করা হবে।

এ সময় তিনি সারাদেশের ২৮ লাখ সোনা ব্যবসায়ীকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমএনজে