টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৫) বলে জানা যায়।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের করুয়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কামরুল ইসলাম ওই গ্রামের আব্দুল বাছেদের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে কামরুল ইসলাম নিজের বাঁশবাগানে বাঁশ কাটছিলেন। এ সময় বাঁশ বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ