চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটের সামনে গাড়ির ধাক্কায় রোকসানা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত রোকসানা আক্তার হালিশহর থানার নয়াবাজার এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার অপারেটর আলমগীর জানান, ভোরে ভ্রমণে বের হয়ে ছিলেন গৃহবধূ রোকসানা আক্তার। আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটের সামনে একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইক্রোবাসটি আটক করা যায়নি বলে জানান তিনি।
এআই





