কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী।

আজ (১৫ আগস্ট) শনিবার হাসপাতালের পরিচালক ডা. মো: মুজিবুর রহমান এসব তথ্য জানান।

ডা. মুজিবুর জানান, দুই নারীসহ মারা যাওয়া ৬ ব্যক্তির মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। তার নাম আবদুল হাকিম (৭০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জউপজেলার মান্দারগাঁও এলাকার বাসিন্দা ছিলেন।

তিনি আরও জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫), কুমিল্লার বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন।

এমবি