ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম  ফরিদ মিয়া খাদেম (৮৩) বলে জানা যায়।

সোমবার দিবাগত রাতে সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া শাহজাদপুর গ্রামে মৃত আবদুর রইছ মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, একটি পুকুর নিয়ে ফরিদ মিয়া খাদেমের ভাতিজা মফিল মিয়া খাদেমের সঙ্গে একই গ্রামের অহিদ মিয়ার ছেলে কাউসার মিয়ার বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে রাত ৮টার দিকে ফরিদ মিয়াকে রাস্তায় একা পেয়ে কাউসার মিয়া ও তার লোকজন অতর্কিতভাবে হামলা চালায়।

পরে স্থানীয়রা ফরিদ মিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এসএইচ/এমকে