লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী অপহৃত শিশু শাহানাজ পারভীন ২১ দিনেও উদ্ধার হয়নি।

গত ৫ জুলাই শাহানাজ পারভীন আপহরণের শিকার হন। সে ওই এলাকার নাজির হোসেনের মেয়ে। এ ঘটনায় বিচার চেয়ে বুধবার হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেন শিশু ও যুব ফোরাম নামে একটি সংগঠন ।

শিশু ও যুব ফোরামের সভাপতি আলীউর রহমান বলেন, গত ৫ জুলাই হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ির নিকট থেকে ৭ম শ্রেণীর ছাত্রী শাহানাজ পারভীন অপহরণের শিকার হয়।

ওই ঘটনায় হাতীবান্ধা থানায় পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার আজিজার রহমানের ছেলে আমিনুর রহমানসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

কিন্তু ২১ দিন অতিবাহিত হলেও পুলিশ শাহানাজ পারভীনকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। ফলে আমরা শিশু ও যুব ফোরাম অতংকিত হয়ে পড়েছি।

আমরা উক্ত ঘটনার বিচার ও শাহানাজ পারভীনকে উদ্ধারের দাবীতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি দিয়েছি। হাতীবান্ধা থানার ও সি রোজাউল করিম বলেন, পুলিশ আসামীদের গ্রেফতারসহ অপহৃত শাহানাজ পারভীনকে উদ্ধার চেষ্টা করছে।

সরকার/জেড