হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনার বারগুলি উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানিয়েছেন, ইউনাইটেড এয়ার লাইন্সের একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮টি সোনার বার উদ্ধার করা হয়|

বারগুলোর ওজন ৩ কেজি ২০০ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এআর