সাতক্ষীরার কালিগঞ্জে বিউটি (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী।

বুধবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর এলাকার একটি মৎস্য ঘেরের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান জানান, মৎস্য ঘেরের পরিত্যক্ত ওই ঘরে বিউটির লাশ  দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে বিউটিকে হত্যা করে লাশ ওই ঘেরের পরিত্যক্ত ঘরে রাখা হয়েছে। ঘটনার পর থেকে বিউটির স্বামী নাজমুল পলাতক রয়েছে।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ