লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্থানীয়দের উদ্যোগে সকল আনুষ্ঠানিকতা ও অতিথিয়তার মাধ্যমে দুই প্রতিবন্ধীর বিয়ে দিয়েছে ’জামিরবাড়ী উন্নয়ন সংঘ’।

শক্রবার(৫ অক্টোবর) দিবগত রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী এলাকার সেকেন্দার আলীর বাড়ীতে ’জামিরবাড়ী উন্নয়ন সংঘ’ ও স্থানীয়রা এ বিয়ের আয়োজন করেন। এসময় (ইউপি) চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

শারীরিক প্রতিবন্ধীরা হলেন, বর আমিনুর রহমান শ্রুতিধর এলাকার জছির উদ্দিনের ছেলে ও জামিরবাড়ী এলাকার সেকেন্দার আলীর প্রতিবন্ধী কন্যা জাহানারা বেগম।

জামিরবাড়ী সমাজ উন্নয়ন সংঘ ও স্থানীয়দের সহযোগীতায় যৌতুক বিহীন ৫০ হাজার ১ টাকা দেনমোহর ধার্য করে এ বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয়রা বলেন, দুই শারীরিক প্রতিবন্ধীর একসঙ্গে গায়ে হলুদ দেয়া হয়। সেই সঙ্গে বরযাত্রী ও অতিথিদের খাওয়া-দাওয়ার সব প্রস্তুতি শেষ করে শক্রবার রাতে বিয়ে হয়। আলোচিত এই বিয়েতে প্রায় ২’শত জন যাত্রী অংশ নেন।

ভোটমারী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী বলেন, একটি মেয়ের বিয়েতে পরিবারের সদস্যরা যেরকমভাবে থাকে ঠিক একইভাবে দুই পাশে ছিলাম আমরা। দুই জনকে একসঙ্গে বিয়ে দিলাম এটি আমাদের জন্য অনেক খুশির বিষয়।

সরকার/জেড