লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাসের ধাক্কায় শাহিন আলম (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিডিআর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম উপজেলার দালালপাড়া এলাকার আব্দুল হাকিমের পুত্র। সে ভুট্টার ব্যবসা করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে হাতীবান্ধা উপজেলার বিডিআর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বুড়িমারী থেকে ঢাকা গামী শাহ্ আলী পরিবহন শাহিনকে ধাক্কা দিলে সে ছিটকে পরে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

নুরনবী/এসএম