বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস তল্লাশি কেন্দ্রে ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে ৩০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় চেকপোস্ট কাস্টমসের সদস্যরা মদের বোতলগুলো জব্দ করেন।
কাস্টমস সূত্র জানায়, ভারত ফেরত এক যাত্রীর সাথে থাকা দু’টি ব্যাগ স্কানিং মেশিনে পরীক্ষার সময় ব্যাগের ভেতর ৩০ বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে বেআইনিভাবে মাদক বহনের অভিযোগে কাস্টমস তা জব্দ করে। এর মধ্যে কৌশলে ব্যাগ ফেলে পালিয়ে যান ওই যাত্রী।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামরুল ইসলাম মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
নাছির/এমবি





