‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিয়ার রহমান।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজি এম মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: ইকরাম আলী বিশ্বাস, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো: সাইফুল্লাহ, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির সহসভাপতি উত্তম কুমার অধিকারী, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও শ্রীপুর বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: আব্দুল মালেক মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো: সাইফুল ইসলাম ঝন্টু, পল্লীবিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মো: শফিকুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান সাগরসহ আরো অনেকে।
গ্রাহক সমাবেশে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা অংশ গ্রহন করেন।
সাইফুল্লাহ/এমবি





