সকল প্রকার অপশক্তি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। যারা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করতে চায়, দেশের মঙ্গল চায়না তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে সরকারের বার্তা তৃণমূলে পৌছে দিতেই আমাদের আজকের আয়োজন।
বুধবার দুপুরে পাইকগাছার কপিলমুনি ধান্য চত্তরে সন্ত্রাস দমন, আইন শৃঙখলা রক্ষা ও স্থানীয় কপিলমুনি হরিঢালী কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান (বিপিএম)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিকদার আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত সহকারি মহা পুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, খুলনা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, র্যাব-৬ এর সিও কর্ণেল আরিফ সুমন, বিজিবি’র সিও কর্ণেল আব্দুর রহিম, আর আর এস কমান্ডার নাজমুল করিম খান, এএসপি শফিউজ্জামান ও জয়দেব কুমার, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর উদ্দীন। এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাধন ভদ্র, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, সরদার গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন শেখ ইকবাল হোসেন খোকন।
জেআই





