বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্মচাপের প্রভাবে সাগর ও তৎসংলগ্ন এলাকায় এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (৭ নভেম্বর) টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। সিগন্যাল বাড়ানো না হলে যথারীতি জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

সেন্টমার্টিন রুটে চলাচলকারী কেয়ারী ক্রুস অ্যান্ড ডাইন এর পরিচালক এসএম আবু নোমান জানান, আমরা এখনো বৃহস্পতিবার জাহাজ বন্ধ রাখার কোনো নির্দেশনা পাইনি। তবে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে বা তিন নম্বর সংকেত জারি করা হলে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা আছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে ৩ নম্বর সর্তক সংকেত জারি করা হবে। বৃহস্পতিবার টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশনা রয়েছে।

তবে সংকেত বাড়ানো না হলে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সকাল সাড়ের ৯টার দিকে যথারীতি সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ছাড়া হবে।

সেন্টমার্টিন পুলিশ জানায়, আটকে পড়া পর্যটকরা দ্বীপের ১০৬টি হোটেল-মোটেল ও কটেজে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা ফিরতে পারবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আবছার জানান, বুধবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ করা হয়। তবে আজ এখনো পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ রাখার কোনো সিদ্বান্ত হয়নি। তবে সতর্ক সংকেত বাড়ানো হবে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হচ্ছে।

এএস