বগুড়ার শেরপুর উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় রইচ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৭টার দিকে মহিপুর BBT ইটভাটা সংলগ্ন এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে,রইচ উদ্দিন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীর বালা এলাকার মৃত ইসা প্রামাণিকের ছেলে। মৃত্যুর বেশ কিছুদিন আগে তিনি বগুড়া জেলা পরিষদের গাড়ি চালক ছিলেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। উদ্ধারকালে নিহতের শরীরে সামান্য একটু কাটা-ফাটার চিহ্ন পাওয়া গেলেও তেমন বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ