নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চাপাতি-ছুরিসহ নিষিদ্ধঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র্যাব ১১।
আজ মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে এক মোবাইল বার্তায় বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।
সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড থেকে আব্বাস আলী ও সাব্বির হোসেন নামে এ দুজনকে আটক করা হয়।
বার্তায় বলা হয়, আটক দুজনের কাছ থেকে কিছু উগ্রবাদী বই, লিফলেট, চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে।
এমবি





