রাজধানীর শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন মো. রিপন মিয়া (২০) ও জেসমিন আক্তার (১৯)।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের আটক করে র্যাব-২ এর একটি দল। র্যাব-২ এর অপারেশন অফিসার এ এস পি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেজর নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে র্যাব-২ এর একটি বিশেষ দল পশ্চিম শেওড়াপাড়া ইকবাল রোডে হাজী মো. শফিকুল আলমের মালিকানাধীন ৩৮২ নম্বর বাসায় অভিযান চালায়।
ওই বাসার নিচ তলার একটি রুম থেকে ১২৪ কেজি গাঁজা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধারসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেএইচ





