জলদস্যু বল্লা বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলমকে (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও নৌ-ডাকাতির অভিযোগ এবং অস্ত্র আইনে মামলা রয়েছে।
আজ রোববার উপজেলার বড় রায়পাড়া গ্রামের ইউনিয়ন পরিষদের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গীরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আপন কুমার জানান, জাহাঙ্গীরের নেতৃত্বে বল্লা বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ-ডাকাতি করে আসছে।
তিনি আরও জানান, দুই মাস আগে বল্লা বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো. শাহ-জালাল গ্রেফতার হয়েছিল।
এমকে





