ঢাকার ধামরাইয়ে প্রেমের টানে এক রাতেই উধাও হয়ে গেছেন মা ও তার দুই মেয়ে। মঙ্গলবার রাতের এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর গ্রামের পরিমল সূত্রধরের স্ত্রী কবিতা রানী সূত্রধর, মেয়ে দোলন রানী সূত্রধর ও ছোট মেয়ে রুপা সূত্রধর মঙ্গলবার রাতে একই মাইক্রোবাসে চড়ে বাড়ী থেকে উধাও হয়ে যান।

পরিমল জানান, তার খালাতো ভাই মানিকগঞ্জের মুলজান গ্রামের সুনিল চন্দ্র শর্মার ছেলে চিত্তরঞ্জন শর্মার সঙ্গে স্ত্রী কবিতার পরকিয়ার সম্পর্ক ছিল। মেয়েরাও তার মায়ের কথায় স্থানীয় রবীন্দ্রনাথ ও বাবু লালের ছেলের সঙ্গে পালিয়ে যান।

তিনি আরও জানান, বড় মেয়ে ধামরাই সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে সূয়াপুর-নান্নার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

পরিমল দাবি করেন, স্ত্রী ও দুই মেয়ে মিলে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা এবং মূল্যবান কাপড়-চোপড় নিয়ে গেছে।

জেআই