বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগকে জনগণ পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই কোনো প্রকার হুমকি-ধামকি দিয়ে লাভ নেই।’

দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে রোববার সন্ধ্যা ৬টায় স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আপনাদের ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই নির্বাচনী খেলায় দেখা যাবে আপনারা গোল করতে পারেন কি না। আন্দোলনের নামে ফাউল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে।’


তিনি বলেন, জামায়াত-বিএনপির উন্নয়ন পছন্দ হয় না। তারা গাড়ি পোড়ায়, মানুষকে জ্বালায়। বেগম জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে বাসে আগুন দিয়ে, পুলিশ মেরে, গ্রামগঞ্জ সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু বাংলার জনগণ তার সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়নি। বেগম জিয়ার জ্বালাও-পোড়াও আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। বরং জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে।

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ