যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি।

যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আজ দুপুরে গ্রেফতারকৃতদের যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এসএইচ/এমকে