রাজধানীর কমলাপুরে কর্তব্যরত ১ আনসার সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার সময় শাহজাহানপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আনসার সদস্যের নাম ইমদাদুল হক (২২)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার মাশুলা গ্রামে।
শাহজাহানপুর থানার এসআই মাসুদুর রহমান বলেন, কমলাপুর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সকাল সাড়ে ৯টার দিকে পুলিশকে খবর দেয়। পরে আমরা সেখান থেকে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করি।তবে এ আনসার সদস্যকে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এমআর





