ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।
তিনি জানান, নাশকতার মামলায় জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
আর হারিণাকুণ্ড, শৈলকূপা ও কালীগঞ্জ থেকে বিভিন্ন মামলায় অন্য ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়।
এমবি





