রাজধানীর দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কিশোরীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে তিনি জানান, মোল্লারটেক এলাকার একটি বাসায় ওই কিশোরী গৃহকর্মীর কাজ করতো। পাশের ফ্ল্যাটের আরিফ নামে এক ব্যক্তি কিশোরীকে গত শনিবার জোর করে উত্তরা- ৪ নম্বর সেক্টরে তার ভাইয়ের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে এ বিষয়টি জানতে পেরে কিশোরীর স্বজনরা তাকে উদ্ধার করে মঙ্গলবার বেলা পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মেডিকেল টেস্ট করাতে নিয়ে যান।

কেএইচ