সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।
বিএনপি জোটের অবরোধ-হরতালে যানবাহনে পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা চেষ্টাসহ বিভিন্ন ভিযোগ এনে তাকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সোমবার বিকালে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠনো হয়। মঙ্গলবার সকালে চিঠি পায় সাভার পৌরসভা।
এ সময় প্যানেল মেয়র-কাউন্সিলর আইনুল হক গেদু মিয়া পৌর মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরিকুল ইমাম মেয়রের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএ





