গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সাদুল্যাপুরের বনগ্রাম ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার সকাল ১১ টায় বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-সচিব মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব, থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ও বিএনপি নেতা শফিউল ইসলাম স্বপন প্রমুখ।

এছাড়া বনগ্রাম ইউনিয়নকে স্যানিটেশন ঘোষণা অনুষ্ঠানে জেলা প্রশাসক এহছানে এলাহী ওই ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন ঘোষণা করেন।

অপরদিকে এসকেএস এর সহযোগিতায় ২০১৫-১৬ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ১ কোটি ৩২ লক্ষ ৬৮ হাজার টাকার প্রস্তাবিত বনগ্রাম ইউনিয়ন পরিষদের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা।

জেডআই