গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রল বোমায় দগ্ধ ব্যক্তিদের প্রত্যেককে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে আগুনে পুড়ে হতাহত ৬৩ পরিবারের প্রত্যেকের হাতে এ সঞ্চয়পত্র তুলে দেন।

প্রধানমন্ত্রী সকাল ৯টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে প্রবেশ করেন। ১০টা ৪০ মিনিটে তিনি বের হয়ে যান।

উল্লেখ্য, বর্তমানে ঢামেক হাসপাতালে ৫৩ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। আর চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬৩ জন।

কেএইচ