বগুড়ায় রিমান্ডে থাকা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদুল বাংলাদেশ (জেএমবি) সদস্যের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, রিমান্ডে থাকা জেএমবি সদস্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুবাপুরি গ্রামের মৃত একরামুলের ছেলে সুলতান মাহমুদ (৪৮) ও একই উপজেলার বকচোর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহাদত হোসেন ওরফে রতনকে (২৩) জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাতে সুলতানের বর্তমান ঠিকানা বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটের বাড়িতে অভিযান চালায়। এসময় তারা সুলতানের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৩টি চাপাতি ও একটি হাসুয়া উদ্ধার করে।

এসএ