পাবনা সদর উপজেলার চরবলরামপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থি দলের আঞ্চলিক নেতা মুকুল ওরফে রোকন (৪৫) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মুকুল চরবলরামপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল চরবলরামপুর গ্রামের বাড়িতে অভিযান চালায়। এ সময় দুটি শাটারগান ও একটি কার্তুজসহ মুকুল ওরফে রোকনকে আটক করা হয়।

এসআই আব্দুল মালেক জানান, আটককৃত মুকুল চরমপন্থি দলের আঞ্চলিক নেতা এবং পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

কেএইচ