আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস বিকেলে গোড়াইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এমএ





