চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে মাথার ওপর ইট পড়ে ইউসুফ আলী (১১) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়ার ফুলকলি বেকারির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মাহবুব সওদাগর নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের নিচে কয়েকজন শিশু খেলছিল। এসময় ভবনের উপর থেকে বেশ কিছু ইট এসে ইউসুফের মাথার ওপর পড়ে। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ওএফ





