নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীর সাথে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্ধরা সাক্ষাৎ করেন।

আজ শুক্রবার দুপুর ১ টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় বাম কেন্দ্রীয় নেতৃবৃন্ধরা গণধর্ষণের শিকার নারীর সাথে সাক্ষাৎ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশ চক্রবর্তী, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্টলীগ এর পলিটব্যুরোর সদস্য অধ্যাপক আব্দুর সাত্তার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন লিটন ও জোটভুক্ত জেলা নেতৃবৃন্ধ প্রমুখ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, ঘটনায় জড়িত মূল ইন্ধনদাতাদের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত করতে পুলিশের গড়িমসির তীব্র নিন্দা জানান তারা এবং অবিলম্বে ইন্ধনদাতাদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা, জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবী জানান।

কোন গোষ্ঠী বা মহল যাতে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে সেজন্য জনগণকে যুক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্ধরা।