সাতক্ষীরায় নাশকতা সৃষ্টি অভিযোগ বিএনপি-জামায়াতের আট কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ইআর





