নড়াইলে নাছিমা আক্তার নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গৃহবধুকে নির্যাতন করে হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
বৃহস্পতিবার জেলার সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাইকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, চার বছর আগে পাইকাড়া গ্রামের আক্কেল ভুঁইয়ার ছেলে তাহলিম পাশ্ববর্তী আউড়িয়া গ্রামের আবীর সরদারের মেয়ে নাছিমা আক্তারকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহন করে।
দাম্পত্য জীবনে রাজ নামে তাদের একটি পুত্র সন্তান থাকলেও স্বামীর মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকান্ডে কলোহ লেগেই থাকতো নাছিমার সংসারে।
এলাকাবাসী জানায়, প্রায়ই নাছিমাকে মারপিট করতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে নাছিমাকে নির্যাতন করে হত্যা করা হয়। নাছিমা ৬ ভাইয়ের একমাত্র বোনের এই পরিনতিতে শোকের ছায়া নেমে আসে এলাকাতে।
খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত তাহলিম পালিয়ে গেলেও তার বড়ভাই আলিমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
হুমায়ন/নাজিব





