দিনাজপুরে ভিমরুলের কামড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং আজ সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আরাজী লস্করা গ্রামের ইসলামের মেয়ে হাদিসা (৮) ও ফারজানা (৩), স্ত্রী রহিমা (৪৫) ও মেয়ে মিম (৮ মাস) ।



হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুরের বীরগনঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলামের তিন মেয়ে ও স্ত্রীকে ভিমরুল কামড় দিলে তারা গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে দুই মেয়ে মারা যায়। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরে আজ সকালে তাদের মৃত্যু হয়।

এমএনজে